ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে ৩৬১ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 138

মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রাখায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ (রাত ১২টা পর্যন্ত) সময়ের মধ্যে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তথ্যানুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া ১০ মার্চ (রাত ১২টার পর) আরও ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে।

এর মধ্যে, কুয়েত এয়ারওয়েজের (কেইউ) দুটি, এয়ার অ্যারাবিয়ার (জি৯) চারটি, গালফ এয়ারের (জিএফ) চারটি, কাতার এয়ারওয়েজের (কিউআর) চারটি, এমিরেটসের (ইকে) চারটি, জাজিরা এয়ারওয়েজের (জে৯) চারটি এবং ফ্লাইদুবাইয়ের (এফজেড) চারটি ফ্লাইট রয়েছে।

এ ছাড়া, ১০ মার্চ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে আরও ৪৭টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মাস্কাটগামী ১০টি, সৌদিগামী ২০টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ১৭টি ফ্লাইট রয়েছে। ইউএইর মধ্যে দুবাই, আবুধাবি ও শারজাহ গন্তব্যে এসব ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাহজালালে ৩৬১ ফ্লাইট বাতিল

সর্বশেষ আপডেট ১০:২৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬