ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শপথে বাধা নেই সারোয়ার আলমগীরের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 21

চট্টগ্রাম-২ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে সংসদ সদস্য হিসেবে তার শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে বৃহস্পতিবার রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতের এ রায়ের ফলে সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পথ উন্মুক্ত হলো।

এর আগে গত ২ জুলাই রুলের ওপর শুনানি শেষে আদালত রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করেছিলেন।

আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

মামলার নথি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর ঋণখেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আমিন। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে।

এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে গত ২৭ জানুয়ারি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন আদালত। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হলে সারোয়ার আলমগীর নির্বাচনে অংশ নিতে পারলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশ স্থগিত রাখা হয়।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিজয়ী হলেও আদালতের নির্দেশে ফল প্রকাশ করা হয়নি। পরে ১৬ জুন আপিল বিভাগ আপিল নিষ্পত্তি করে দ্রুত রুলের নিষ্পত্তির নির্দেশ দিলে হাইকোর্ট বৃহস্পতিবার চূড়ান্ত রায়ে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শপথে বাধা নেই সারোয়ার আলমগীরের

সর্বশেষ আপডেট ০৫:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬