‘ব্রিকস সম্মেলনে যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি’
- সর্বশেষ আপডেট ০৪:০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 107
প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের কার্যক্রম ও অর্জন নিয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জাহেদ উর রহমান বলেন, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে প্রাথমিক আলোচনাও শুরু হয়েছে কিনা, তা তার জানা নেই।
তিনি বলেন, বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়, বরং পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ পাচ্ছে। তাই সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রেস ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ও মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।






























