বেলুচিস্তানে ভয়াবহ হামলা, ৪৫ পাকিস্তানি সেনা নিহত
- সর্বশেষ আপডেট ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / 46
‘স্বাধীনতা ঘোষণার’ মধ্যেই বেলুচিস্তানে হামলা, ৪৫ পাকিস্তানি সেনা নিহত ইনডিপেনডেন্ট ডেস্ক প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম https://www.itvbd.com/271257 বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনী শুরু করেছে ‘অপারেশন শাবান’। ছবি: সংগৃহীত বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনী শুরু করেছে ‘অপারেশন শাবান’। ছবি: সংগৃহীত
পাকিস্তানের সবচেয়ে অস্থির প্রদেশ বেলুচিস্তান যেন এখন রীতিমতো যুদ্ধক্ষেত্র। স্বাধীনতার দাবিকে ঘিরে আন্তর্জাতিক আলোচনার মাঝেই পাকিস্তান সেনাবাহিনীর একটি বড় নিরাপত্তা বহরে ভয়াবহ হামলার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। তাদের দাবি, এই হামলায় অন্তত ৪৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
বেলুচিস্তান পোস্টের তথ্য অনুযায়ী, মাসতুং এলাকার কাছে অতর্কিত এই হামলা চালানো হয়। পাকিস্তান সেনাবাহিনী হামলার ঘটনা স্বীকার করলেও এখন পর্যন্ত নিহতের সরকারি সংখ্যা প্রকাশ করেনি।
বিএলএর মুখপাত্র জিয়ান্দ বালুচ দাবি করেছেন, শুধু মূল বহরই নয়, বহরের নিরাপত্তা দল এবং পরে ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত সেনাদেরও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তার ভাষ্য, বিবৃতি দেওয়ার সময়ও দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় চলছিল এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
কয়েক দিনের ব্যবধানে একের পর এক রক্তক্ষয়ী হামলার পর পাকিস্তান সেনাবাহিনী বেলুচিস্তানজুড়ে ‘অপারেশন শাবান’ নামে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিমানবাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে।
সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে। তার দাবি, সেনাবাহিনীর পাল্টা জবাব “সন্ত্রাসীরা কল্পনাও করতে পারবে না।”
ঘটনার নাটকীয়তা আরও বেড়েছে কয়েক দিন আগের একটি ঘোষণাকে ঘিরে। নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করা মীর ইয়ার বালুচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে দাবি করেন, বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে।
সেই পোস্টে আরও দাবি করা হয়- বেলুচিস্তানের ৮৫ শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে, “রিপাবলিক অব বেলুচিস্তান” নামে নতুন রাষ্ট্র গঠিত হয়েছে, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত গ্রহণ করা হয়েছে, এমনকি “বালুচি ফালুস” নামে নিজস্ব মুদ্রাও চালু করা হয়েছে। তবে এসব দাবির স্বাধীন কোনো আন্তর্জাতিক নিশ্চিত তথ্য এখনো সামনে আসেনি।
গত দুই সপ্তাহে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর একের পর এক হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। জিয়ারত জেলার মাঙ্গি ড্যাম এলাকায় ২৭ পুলিশ কর্মকর্তা নিহত। লাসবোলায় ১১ সেনা নিহত হওয়ার কথা জানায় পাকিস্তান সেনাবাহিনী। অন্যদিকে টিটিপির হামলায় ১৮ অপহৃত পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে বলে পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে।
ইরান ও আফগানিস্তান সীমান্তঘেঁষা এই প্রদেশ শুধু পাকিস্তানের সবচেয়ে বড় অঞ্চলই নয়, কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের বহু বিলিয়ন ডলারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-এর অন্যতম কেন্দ্র গদর গভীর সমুদ্রবন্দর এখানেই অবস্থিত।

































