ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিআরটিসি বাসে স্বস্তি মেডিক্যাল শিক্ষার্থীদের

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:৫২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 13

ছবি-বাংলা অ্যাফেয়ার্স

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সংকটে অবশেষে সমাধান মিলেছে। চালু হয়েছে বিআরটিসির বাস সেবা, এতে স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মধ্যে।

নীলফামারী প্রতিনিধি: বহুদিন ধরে যাতায়াত সমস্যায় ভোগা নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের জন্য অবশেষে চালু হলো বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি)-এর বাস সেবা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বাসটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিসি দিনাজপুর ডিপোর ম্যানেজার মোস্তাফিজার রহমান, বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক মাহবুবুর রহমান এবং ট্রাফিক পুলিশের পরিদর্শক শাহ আলমসহ সংশ্লিষ্টরা।

কলেজ সূত্র জানায়, ৫৩ আসনবিশিষ্ট সরকারি বাসটি প্রতিদিন পাঁচ দফায় শিক্ষার্থীদের আনা-নেওয়া করবে। পলাশবাড়ী এলাকার মেডিক্যাল কলেজ থেকে নীলফামারী জেনারেল হাসপাতাল পর্যন্ত নির্ধারিত রুটে চলাচল করবে এটি। ফলে ব্যবহারিক ক্লাসে অংশ নিতে শিক্ষার্থীদের আর আগের মতো ভোগান্তিতে পড়তে হবে না।

এর আগে শিক্ষার্থীদের প্রতিদিন প্রায় ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাসপাতালে যেতে হতো। পর্যাপ্ত পরিবহন না থাকায় নিয়মিতই দুর্ভোগে পড়তেন তারা। এ কারণে দীর্ঘদিন ধরে একটি নির্ভরযোগ্য বাস সেবার দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।

অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, বর্তমানে কলেজে প্রায় তিনশ শিক্ষার্থী রয়েছে। তাদের যাতায়াত সহজ করতে বিআরটিসির সঙ্গে সমন্বয় করে বাসটি চালু করা হয়েছে। এতে শিক্ষার্থীরা স্বস্তিতে যাতায়াত করতে পারবে।

শিক্ষার্থীরা বলছেন, নতুন এই উদ্যোগে তাদের সময় ও খরচ—দুটোই কমবে। পাশাপাশি একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা মনে করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিআরটিসি বাসে স্বস্তি মেডিক্যাল শিক্ষার্থীদের

সর্বশেষ আপডেট ০৭:৫২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬