ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডে বাড়ছে সুবিধা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 10

আসন্ন জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি আরও সম্প্রসারণ করা হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় খাতে বরাদ্দ ও কার্যক্রম বাড়ানোর ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ জুন) আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তার অনুদান দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, আগামী বছর প্রায় ৪০ লাখ ২০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া এতিম শিশুদের শুধু আশ্রয় নয়, দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা ইয়াসমিন বলেন, মন্ত্রণালয়ের অধীন অনেক প্রতিষ্ঠান থাকলেও সমন্বয়ের ঘাটতি রয়েছে। নতুন কর্মপরিকল্পনায় সমন্বয় জোরদার করে সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডে বাড়ছে সুবিধা

সর্বশেষ আপডেট ০৪:০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬