ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা
  • সর্বশেষ আপডেট ০৩:৩৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 35

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী শাখা গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের দুটি মোটরসাইকেল, গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে বোতলসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ।

বুধবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে চুঁচুয়া বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত ৩টার দিকে ব্যাংকের দোতলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণের শব্দ শুনতে পান কেয়ারটেকার মোহাম্মদ আইনুদ্দিন। পরে আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। এ সময় দোতলায় ঘুমিয়ে থাকা ব্যাংকের কর্মী সুব্রত নিচে নেমে আসেন। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয় বাসিন্দা ও ব্যাংকের কর্মীরা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনজুর আহমেদ বলেন, রাতে তিনি ময়মনসিংহে ছিলেন। আগুন লাগার খবর পেয়ে পুলিশকে বিষয়টি জানান এবং সকালে ঘটনাস্থলে আসেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।

তিনি আরও বলেন, আগুনে ব্যাংকের দুটি মোটরসাইকেল, ২০০৫ সাল থেকে সংরক্ষিত নথিপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। আগুনের প্রকৃত কারণ সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন বলেন, রাত ৩টার দিকে চুঁচুয়া বাজারে গ্রামীণ ব্যাংকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন লাগার সম্ভাব্য কারণ সম্পর্কে তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে ঘটনাস্থলে পেট্রোল বোমার মতো দেখতে একটি বোতলও পাওয়া গেছে। তাই তদন্তের আগে আগুন লাগার কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে বোতলসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। আগুন কীভাবে লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

সর্বশেষ আপডেট ০৩:৩৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬