ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর ৮১২ পূজামণ্ডপে এসআরবি’র বিশেষ নিরাপত্তা

আরিফুল ইসলাম আরিফ, ​নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৯:২৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 48

নীলফামারীর ৮১২ পূজামণ্ডপে এসআরবি’র বিশেষ নিরাপত্তা

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে নীলফামারী জেলার ৮১২টি মন্দির ও পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় নীলফামারী শহরের ঐতিহাসিক শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা দুর্গাপূজা মন্দির প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১৩ রংপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম, পিএসসি, জি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে সাইবার মনিটরিং কার্যক্রমও চালু রয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম বলেন, শুধু পূজার দিনগুলোতেই নয়, প্রতিমা বিসর্জনের সময়ও বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। এর মাধ্যমে ভক্ত ও দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

এদিকে দুর্গোৎসব শান্তিপূর্ণ রাখতে সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের সহযোগিতা চেয়েছে এসআরবি-১৩। গুজব ও উসকানিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি বা কোনো তথ্য নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

নিরাপত্তাব্যবস্থা জোরদারের এ উদ্যোগে পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীর ৮১২ পূজামণ্ডপে এসআরবি’র বিশেষ নিরাপত্তা

সর্বশেষ আপডেট ০৯:২৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬