নরসিংদীতে ইউপি কর্মকর্তাদের ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা
- সর্বশেষ আপডেট ০৮:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 32
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে নরসিংদীতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর উদ্যোগে এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মশালায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশ নেন। “ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা” শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে নরসিংদী জেলা প্রশাসক হল রুমে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার নরসিংদীর উপপরিচালক (উপসচিব) মোছা. নাদিরা আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
প্রধান অতিথি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও স্বচ্ছ, গতিশীল ও জবাবদিহিমূলক করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সেবার মান উন্নয়নে সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা মনে করেন, এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে দক্ষতা বাড়াতে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সহায়ক ভূমিকা রাখবে।




































