ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান মঈন খানের

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ১০:৩০:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 150

দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান মঈন খানের

দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, পৃথিবীতে সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায়ের মধ্যে চিরন্তন দ্বন্দ্ব চলছে। দুর্গাপূজার শিক্ষা হলো মিথ্যাকে পরাজিত করে সত্য প্রতিষ্ঠা করা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। এই শিক্ষা ধারণ করতে পারলেই পূজা উদযাপন সার্থক হবে।

শনিবার (১৭ অক্টোবর) নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আয়োজিত দুর্গাপূজা পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, দেবী দুর্গা অসুরকে দমন করে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। দুর্গাপূজার এই তাৎপর্য ধারণ করে সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চলে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে পাটশিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একসময় নারায়ণগঞ্জ ছিল এ শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র। এ অঞ্চলের ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সব ধর্মের মানুষের মধ্যে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতির পরিবেশ অটুট রাখতে হবে।

পূজা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।

এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপক ও শিল্পপতি বাবু প্রবীর কুমার সাহা, পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিলটন, জেলা বিএনপি নেতা মো. সোহেল রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান মঈন খানের

সর্বশেষ আপডেট ১০:৩০:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬