ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে মা–মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১০:২৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 142

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে মা–মেয়ে নিহত

সুনামগঞ্জের জনপ্রিয় পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুনের স্থায়ী ঠিকানা চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১১ জন কর্মকর্তা সপরিবারে সেঁজুতি ট্রাভেলসের একটি বাসে করে ঢাকা থেকে রওনা দেন। শান্তিগঞ্জ এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা–মেয়ে নিহত হন এবং অন্তত ১০ যাত্রী আহত হন।

স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। বাসের নিচে চাপা পড়ে থাকা নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে মা–মেয়ে নিহত

সর্বশেষ আপডেট ১০:২৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫