ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে দুই নতুন নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 132

প্রখ্যাত মানবাধিকারকর্মী আইরিন খানকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষরিত ডিও লেটার অনুযায়ী, তাকে সিনিয়র সচিব পদমর্যাদা ও বেতন-ভাতায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।

আইরিন খান বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেন। এ নিয়োগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রীর সম্মতি রয়েছে।

ডিও লেটারে বলা হয়েছে, মানবাধিকার, সুশাসন ও আন্তর্জাতিক আইন বিষয়ে আইরিন খানের দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে। পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরা এবং কূটনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে, জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান (এপেলো) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এবারই প্রথম জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে দুজন উপ-স্থায়ী প্রতিনিধি থাকবেন। একজন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনে ড. খলিলুর রহমানকে সহায়তা করবেন, অন্যজন পেশাদার কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে দুই নতুন নিয়োগ

সর্বশেষ আপডেট ০৪:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬