ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাজিরায় সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ০৬:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 14

জাজিরায় সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের নামে মামলা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হওয়া বিজয় টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. জুয়েল মিয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ছয়জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে ভুক্তভোগী সাংবাদিক জুয়েল মিয়া জাজিরা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাজিরা উপজেলা মডেল মসজিদ মাঠে জামায়াতে ইসলামীর একটি কর্মসূচি চলাকালে হামলার ঘটনা ঘটে। সে সময় সাংবাদিক জুয়েল মিয়া পেশাগত দায়িত্বের অংশ হিসেবে ঘটনাস্থলের ভিডিও ধারণ করছিলেন।

অভিযোগ অনুযায়ী, ভিডিও ধারণে বাধা দিয়ে হামলাকারীরা তাকে মারধর করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সাংবাদিক জুয়েল মিয়া বলেন, তিনি সম্পূর্ণ পেশাগত দায়িত্ব পালন করছিলেন। জনস্বার্থে একটি ঘটনার ভিডিও ধারণের সময় পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলার সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন সাংবাদিক সংগঠন এ ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাজিরায় সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের নামে মামলা

সর্বশেষ আপডেট ০৬:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬