ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০২:১৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 55

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য প্রদ্যুৎ কুমার তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সুনামগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শহরের নতুনপাড়ায় সংগঠনটির জেলা কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

প্রদ্যুৎ কুমার তালুকদার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সংগঠনটির কার্যালয়ে গেলে জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পি তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় বাংলাদেশ হিন্দু পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মণিকাঞ্চন দাস, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী, দপ্তর সম্পাদক পোদ্দার, পূজা সম্পাদক রতীশ গোস্বামী, সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচার্য্য এবং কার্যকরী সদস্য অ্যাডভোকেট কুশল রাজ পালসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতারা এবারের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা পরিবার-পরিজন নিয়ে পূজামণ্ডপে গিয়ে পুষ্পাঞ্জলি ও অর্চনা করেছেন। এ সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় তাঁরা সরকারপ্রধান, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নেতারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষের অংশগ্রহণ এবং ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সরকারকে সহযোগিতা করার মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতাকে ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি করেছে। রাজনৈতিক প্রেক্ষাপটে এমন আয়োজনের যৌক্তিকতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা

সর্বশেষ আপডেট ০২:১৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬