এবার ভোট দেবেন ৪০০ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি
- সর্বশেষ আপডেট ১১:৪৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 83
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে এই প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে হাজতি ও কয়েদি মিলিয়ে ৫ হাজার ৬৯০ জন কারাবন্দি ভোটার হয়েছেন। এছাড়া মোট ভোটারের মধ্যে ৪০০ বেশি ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দিও ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
কারা অধিদফতর জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে বুথের মাধ্যমে বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কারাবন্দিরা ভোট প্রয়োগ করেছেন। পাশাপাশি ৫ ও ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ভোটগ্রহণ কার্যক্রম চলবে।
কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি–মিডিয়া) জান্নাত-উল ফরহাদ বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে সর্বমোট ৫ হাজার ৬৯০ জন কারাবন্দি ভোটার হয়েছেন। এই ভোটারদের মধ্যে দেশের বিভিন্ন কারাগারে থাকা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আনুমানিক চারশর বেশি বন্দি রয়েছেন। তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।
তিনি আরও বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত যেসব বন্দি ভোটার হয়েছেন, তাদের আদালতের রায়ে ফাঁসি হয়েছে এবং এসব রায়ের বিরুদ্ধে বর্তমানে আপিল প্রক্রিয়া চলমান রয়েছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের অন্যান্য কারাগারে বুথে প্রবেশ করে বন্দিরা ভোট দিয়েছেন। এই ভোটগ্রহণ কার্যক্রম ৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি বাদে ৫ ও ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।































