ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘এক বছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 25

আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব পরিবারের নারী প্রধানের হাতে এ কার্ড পৌঁছে দেওয়া হবে।

আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডধারী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে।

তিনি জানান, গৌরনদীতে ইতোমধ্যে ৬০০ পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। বাকি পরিবারগুলোকেও ধাপে ধাপে এ কর্মসূচির আওতায় আনা হবে।

তারেক রহমান বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় আগের সরকারের প্রণীত বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য কোনো বরাদ্দ ছিল না। তবে নতুন বাজেটে এ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

তিনি বলেন, নতুন বাজেট বাস্তবায়নের মাধ্যমে আগামী এক বছরে দেশের ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে। এতে প্রতিটি উপজেলায় গড়ে প্রায় সাত হাজার পরিবার অন্তর্ভুক্ত হবে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব পরিবারকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নে নারীদের শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যেই উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের বৃত্তি এবং নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘এক বছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড’

সর্বশেষ আপডেট ০৪:০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬