একই দিনে শেয়ার কিনে বিক্রির সুযোগ
- সর্বশেষ আপডেট ০৯:৫৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 25
পুঁজিবাজারে ইন্ট্রা-ডে ট্রেডিং চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে বিনিয়োগকারীরা শেয়ার কিনে একই দিনেই বিক্রি করতে পারবেন।
মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) স্ক্রিপ নেটিং বা ইন্ট্রা-ডে ট্রেডিং চালুর অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রয়োজনীয় ব্যবস্থা ও নির্ধারিত শর্ত পূরণের পর এ সুবিধা চালু হবে।
বর্তমানে ডিএসইতে টি+২ সেটেলমেন্ট সাইকেল চালু থাকায় শেয়ার কেনার পর তা বিক্রি করতে দুই কর্মদিবস অপেক্ষা করতে হয়। জেড ক্যাটাগরির শেয়ার বিক্রিতে লাগে তিন কর্মদিবস।
নতুন ব্যবস্থা কার্যকর হলে একদিনের মধ্যেই শেয়ার কেনাবেচার সুযোগ পাবেন বিনিয়োগকারীরা।
































