ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাককে উড়িয়ে শেষ ৩২-এ ফ্রান্স, ক্লোজাকে ছুঁলেন এমবাপ্পে

স্পোর্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৩৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 20

জোড়া গোলে ইতিহাস ছুঁলেন এমবাপ্পে

অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের রেকর্ডগড়া জোড়া গোলে ইরাককে ৩-০ ব্যবধানে অনায়াসে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব (শেষ ৩২) নিশ্চিত করেছে ফ্রান্স। স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জার্মানি ও আর্জেন্টিনার পর পঞ্চম দল হিসেবে শেষ ৩২-এর টিকিট কাটল গত আসরের রানার্সআপরা।

সোমবার (২২ জুন) গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নেমেই ইরাকের রক্ষণভাগকে চেপে ধরে দিদিয়ের দেশমের শিষ্যরা। ম্যাচের ১৪তম মিনিটে উইঙ্গার মাইকেল অলিসের চমৎকার পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে প্রথম সাফল্য এনে দেন এমবাপ্পে। প্রথমার্ধে এই ১-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় ফরাসিরা।

বিরতির ঠিক পরপরই বৈরী আবহাওয়া ও বজ্রঝড়ের কারণে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ রাখতে বাধ্য হন ম্যাচ অফিশিয়ালরা। তবে দীর্ঘ এই অনাকাঙ্ক্ষিত বিরতিও ফ্রান্সের ছন্দ নষ্ট করতে পারেনি। ম্যাচ পুনরায় শুরু হওয়ার পর ৫৪তম মিনিটে দুর্দান্ত এক শটে নিজের দ্বিতীয় গোলটি উদযাপনে মাতেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এক অনন্য কীর্তি গড়েন তিনি। বিশ্বকাপে ১৬টি গোল নিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার পাশে যৌথভাবে দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন এই রিয়াল মাদ্রিদ তারকা। এই তালিকায় ১৮টি গোল নিয়ে সবার শীর্ষে রয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

দুই গোল হজম করার পর ইরাক সম্পূর্ণ রক্ষণাত্মক হয়ে পড়লে আক্রমণের ধার আরও বাড়ায় ফ্রান্স। ম্যাচের শেষভাগে ওসমাণ দেম্বেলের চোখধাঁধানো এক গোলে ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা।

এই দাপুটে জয়ের মাধ্যমে ফ্রান্সের ডাগআউটে বসে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন মাস্টারমাইন্ড কোচ দিদিয়ের দেশম। বিশ্বকাপে কোচ হিসেবে সর্বোচ্চ ১৬টি ম্যাচ জয়ের ঐতিহাসিক রেকর্ডে তিনি এখন জার্মানির সাবেক বিশ্বকাপজয়ী কোচ হেলমুট শ্যোনের সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন। আগামী ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়েকে হারাতে পারলে ১৭টি জয় নিয়ে এককভাবে ফুটবল ইতিহাসের সফলতম বিশ্বকাপ কোচের মুকুট পরবেন দেশম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরাককে উড়িয়ে শেষ ৩২-এ ফ্রান্স, ক্লোজাকে ছুঁলেন এমবাপ্পে

সর্বশেষ আপডেট ১০:৩৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬