ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
জুলাই গণ-অভ্যুত্থান দমন

আ.লীগের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 24

জুলাই গণ-অভ্যুত্থান দমনে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

মঙ্গলবার (৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের পাশাপাশি অন্যান্য ঘটনাতেও আওয়ামী লীগের সংশ্লিষ্টতা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ জন্য একটি অভিজ্ঞ তদন্ত দল কাজ করছে। তবে তদন্ত শেষ করতে আরও সময় লাগবে।

তিনি জানান, তদন্ত দল একাধিক বিষয় নিয়ে কাজ করছে এবং প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে।

এর আগে এক ব্রিফিংয়ে আমিনুল ইসলাম বলেন, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং দলটির সব সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে। একই সঙ্গে ট্রাইব্যুনাল আইন ও সন্ত্রাসবিরোধী আইন—উভয় আইনে দলটির বিচার করা সম্ভব বলেও জানান তিনি।

প্রসিকিউশনের দাবি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অন্যান্য নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যেসব তথ্য-প্রমাণ রয়েছে, সেগুলোও দলটির বিচারে উপস্থাপন করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলাই গণ-অভ্যুত্থান দমন

আ.লীগের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল

সর্বশেষ আপডেট ০৯:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬