‘আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার হাসিনা’
- সর্বশেষ আপডেট ০৩:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / 18
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণ করতে পারবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে পা রাখার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। দেশে ফিরতে হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রচলিত কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সাধারণ নাগরিকের মতো স্বাধীনভাবে দেশে এসে আত্মসমর্পণের সুযোগ তার নেই।
তিনি আরও জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মামলার তদন্ত শেষ হয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২১ জুলাই ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।
এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রধান ১০টি মামলার তদন্তও শেষ পর্যায়ে রয়েছে। অল্প সময়ের মধ্যেই এসব মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলে জানান তিনি।





































