ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ রেড ক্রিসেন্টের নির্বাচন নিয়ে নতুন বিতর্ক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 30

বাংলাদেশ রেড ক্রিসেট সোসাইটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ২০২৬–২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন ঘিরে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের ২৯ সেপ্টেম্বর ও ১৪ অক্টোবরের দুটি চিঠিতে প্রকাশিত অবস্থানের পার্থক্য নিয়ে উঠেছে প্রশ্ন। প্রথম চিঠিতে নির্বাচন পরিচালনায় আর কোনো করণীয় নেই বলে জানানো হলেও ১৫ দিন পরের চিঠিতে কমিশন নির্বাচনের জন্য ‘পূর্ণ প্রস্তুত’ থাকার কথা জানিয়েছে।

অন্যদিকে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৬ অক্টোবরের আদেশে ২৬ অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন, ভোটার তালিকার নির্ভুলতা, ডেলিগেটদের বৈধতা এবং নির্বাচন কমিশনের এখতিয়ার নিয়ে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে।

দুই চিঠিতে দুই অবস্থান

নির্বাচন কমিশনের স্মারক নম্বর বিডিআরসিএস/ম্যাংবোর্ড/নির্বাচন/২০২৬-৫১-এ ২৯ সেপ্টেম্বরের চিঠিতে বলা হয়, নির্বাচন পরিচালনা ও সংশ্লিষ্ট নির্দেশনা নিয়ে সৃষ্ট জটিলতার কারণে কমিশনের আর কোনো করণীয় নেই। একই সঙ্গে নির্বাচনসংক্রান্ত দায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওপর বর্তাবে বলে উল্লেখ করা হয়।

কিন্তু ১৪ অক্টোবর জারি করা স্মারক নম্বর বিডিআরসিএস/ম্যাংবোর্ড/নির্বাচন/২০২৬-৬১-এ কমিশন জানায়, আদালতের নির্দেশনা বাস্তবায়নে তারা নির্বাচন পরিচালনার জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে। ওই চিঠিতে স্থগিত পর্যায় থেকে নির্বাচনী কার্যক্রম পুনরায় শুরু এবং ২৫ বা ২৬ অক্টোবর বিশেষ সাধারণ সভা আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়।

একই কমিশনের দুই চিঠিতে এমন ভিন্ন অবস্থান কেন; তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, দুই চিঠির মধ্যবর্তী সময়ে কী পরিবর্তন ঘটেছে এবং কোন সিদ্ধান্তের ভিত্তিতে কমিশন পুনরায় নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন।

১৪ অক্টোবরের চিঠিতে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ডা. মো. রফিকুল কবিরের আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বশেষ অবস্থা জানানো হচ্ছে বলেও উল্লেখ রয়েছে। চিঠিতে কমিশনের ‘দ্বিধা-দ্বন্দ্বের’ বিষয়টি উঠে আসায় সেই দ্বিধার কারণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়েও ব্যাখ্যার প্রয়োজন দেখা দিয়েছে।

নির্বাচন স্থগিতের পেছনে জটিলতা

সোসাইটির ব্যাখ্যা অনুযায়ী, তৎকালীন তিন মাস মেয়াদি অ্যাডহক ম্যানেজিং বোর্ডের মেয়াদ ও সাংগঠনিক বাধ্যবাধকতা বিবেচনায় ১৭ সেপ্টেম্বর নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন এবং প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়।

তবে সোসাইটির ৬৮টি ইউনিটের মধ্যে ২৮টি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন নির্ধারিত সময়ে সম্পন্ন না হওয়ায় কেন্দ্রীয় নির্বাচনে ডেলিগেট মনোনয়ন ও তাঁদের বৈধতা নিয়ে জটিলতা দেখা দেয়। অ্যাডহক কমিটি এবং আগে নির্বাচিত কিছু ইউনিট কমিটির প্রতিনিধিদের গ্রহণযোগ্যতা নিয়েও আপত্তি ওঠে। এসব বিরোধের পরিপ্রেক্ষিতে সংক্ষুব্ধ পক্ষ আদালতের শরণাপন্ন হয়।

ভোটার তালিকার নির্ভুলতা, ডেলিগেটদের বৈধতা এবং নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধের পাশাপাশি আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের সংশ্লিষ্ট অংশীদারদের (আইএফআরসি/আইসিআরসি) উদ্বেগের বিষয়টিও আলোচনায় আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসব পরিস্থিতিতে ১০ সেপ্টেম্বর সোসাইটির কর্তৃপক্ষের জারি করা নোটিশে ১৭ সেপ্টেম্বরের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন স্থগিত করার পাশাপাশি তৎকালীন নির্বাচন কমিশন বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। পরে ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট সংশ্লিষ্ট নোটিশগুলোর কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে আপিল বিভাগের আদেশে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নির্ধারণ ও সংশোধন করা হয়।

২৬ অক্টোবরের মধ্যে নির্বাচন

আদালতের নির্দেশনা অনুযায়ী, ১৭ সেপ্টেম্বরের আদেশে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা ৮ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। পরে সোসাইটির আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ অক্টোবর আপিল বিভাগ আগের নির্দেশ সংশোধন করে ২৬ অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেন।

আদালতে আবেদনকারীর আইনজীবীর বক্তব্যে প্রতিটি ইউনিট থেকে উপযুক্ত ডেলিগেট নিশ্চিত করা এবং সঠিক ভোটার তালিকা প্রস্তুত করতে না পারার বিষয়টি উঠে আসে। তবে আইনজীবীর বক্তব্য, আদালতের পর্যবেক্ষণ ও চূড়ান্ত নির্দেশনা পৃথকভাবে বিবেচনা করা জরুরি।

এদিকে, সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগের নির্বাচন কমিশন দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় অনুমোদিত নির্বাচন নির্দেশিকা অনুসরণ করে নতুন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, সমাজকল্যাণ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রতিনিধি মনোনয়নের জন্য চিঠি পাঠানো হয়েছে।

পাশাপাশি, যেসব ইউনিটে নির্বাচন বাকি রয়েছে, সেগুলোতে ১৬ অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পন্ন করে ডেলিগেট নিশ্চিত করার জন্য ৬৮টি ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

এ অবস্থায় নতুন কমিশন গঠনের উদ্যোগ চলমান থাকার মধ্যে আগের কমিশন কী ভিত্তিতে ১৪ অক্টোবর নির্বাচনের পূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছে, তা স্পষ্ট করা জরুরি হয়ে উঠেছে।

ভোটার তালিকা ও নিরপেক্ষতা নিয়ে অভিযোগ

ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের পক্ষ থেকে সোসাইটির কর্তৃপক্ষের কাছে দুটি পৃথক লিখিত আবেদন ও অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগগুলোতে নির্বাচনী কার্যক্রম পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো কোনো প্রার্থীকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়।

অভিযোগকারীরা নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা তৈরির পদ্ধতি এবং নির্বাচনী সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। সংশ্লিষ্ট নথিপত্র, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য পর্যালোচনা ছাড়া অভিযোগগুলোকে প্রমাণিত হিসেবে বিবেচনার সুযোগ নেই।

এ ছাড়া আর্থিক লেনদেন, অনৈতিক প্রভাব কিংবা অন্য কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে যেসব প্রশ্ন বা সন্দেহ উত্থাপিত হচ্ছে, সেগুলোরও তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ অনুসন্ধান প্রয়োজন। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য এবং প্রাসঙ্গিক নথি যাচাইয়ের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি স্পষ্ট করা যেতে পারে।

স্বচ্ছ নির্বাচনই প্রত্যাশা

দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা, রক্তদান ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও আইনসম্মত হওয়া জরুরি।

এ জন্য ভোটার তালিকা ও ডেলিগেটদের বৈধতা যাচাই, আদালতের নির্দেশনা অনুসরণ, নির্বাচন কমিশনের এখতিয়ার স্পষ্ট করা এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

বিশেষ করে, ২৯ সেপ্টেম্বর ও ১৪ অক্টোবরের চিঠিতে কমিশনের অবস্থানের পার্থক্য, নতুন কমিশন গঠনের উদ্যোগ এবং নির্বাচনের বর্তমান প্রস্তুতি সম্পর্কে সোসাইটি ও নির্বাচন কমিশনের সুস্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। একই সঙ্গে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি।

২৬ অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার আইনি বাধ্যবাধকতার পাশাপাশি ভোটার তালিকার নির্ভুলতা, ডেলিগেটদের বৈধতা ও সব প্রার্থীর সমান অংশগ্রহণ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। এসব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে নির্বাচন নিয়ে চলমান বিতর্ক নিরসন এবং প্রতিষ্ঠানটির প্রতি জনআস্থা বজায় রাখা সহজ হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশ রেড ক্রিসেন্টের নির্বাচন নিয়ে নতুন বিতর্ক

সর্বশেষ আপডেট ০৪:৪৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬