ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 16

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বর্তমান সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার।

প্রযুক্তিনির্ভর ও বৈশ্বিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা উন্নয়নে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।

‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদনশীল, আত্মনির্ভর, বৈষম্যহীন ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে দক্ষতা উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করেছে সরকার।

তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও উদীয়মান প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে যুগোপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ জন্য দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আধুনিক, শিল্পমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে কাজ চলছে।

প্রধানমন্ত্রী জানান, দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সম্প্রসারণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মানবসম্পদের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় সম্পদ। তাদের দক্ষতা, উদ্ভাবনী সক্ষমতা ও পেশাগত যোগ্যতা বাড়ানো গেলে শিল্পায়ন, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। একই সঙ্গে বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) দক্ষতার মানোন্নয়ন, অভিন্ন সনদায়ন ব্যবস্থা, আন্তর্জাতিক সহযোগিতা, জাতীয় দক্ষতা প্রতিযোগিতা এবং বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি সরকারি, বেসরকারি ও শিল্পখাতের সমন্বয়ে সময়োপযোগী জাতীয় দক্ষতা উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সচেতনতা বৃদ্ধি, পুনঃদক্ষায়ন এবং দক্ষতার নবায়নের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে আরও বেশি দক্ষ জনশক্তি তৈরি হবে, যা কর্মসংস্থান বৃদ্ধি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নেবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৯:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬