ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের মূল্যবোধ গঠনে চালু হচ্ছে ‘ফোর-ওয়ে টেস্ট’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 23

শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে জাতীয় শিক্ষাক্রমে ‘ফোর-ওয়ে টেস্ট’ যুক্ত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষাক্রম বিশেষজ্ঞরা পর্যালোচনা করবেন—এটি কোন শ্রেণিতে যুক্ত করা হবে বা আদৌ যুক্ত করা সম্ভব কি না, তা যাচাই করা হবে।

ফোর-ওয়ে টেস্ট মূলত চারটি প্রশ্নের ভিত্তিতে কোনো চিন্তা বা কাজকে মূল্যায়ন করার একটি ধারণা। এগুলো হলো—তা কি সত্য, ন্যায়সংগত, সম্পর্ক উন্নয়নে সহায়ক এবং সবার জন্য উপকারী কি না।

তিনি আরও বলেন, শিক্ষাকে কর্মমুখী করতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণে কাজ করছে, যাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা যায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিক্ষার্থীদের মূল্যবোধ গঠনে চালু হচ্ছে ‘ফোর-ওয়ে টেস্ট’

সর্বশেষ আপডেট ১০:৩২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬