ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৩০ হাজার হাজি, মৃত্যু ৪৬

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 26

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হাজি। এ পর্যন্ত ৭১টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। চলতি মৌসুমে সৌদি আরবে ৪৬ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।

চলতি বছরের হজ সম্পন্ন হওয়ার পর গত ৪ জুন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হাজি। হজ অফিসের তথ্য অনুযায়ী, তিনটি নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৭১টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৪টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২৮টি এবং ফ্লাইনাসের ১৯টি ফ্লাইট রয়েছে।

ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ২৬ হাজার ৩৬৬ জন দেশে ফিরেছেন।

চলতি হজ মৌসুমে সৌদি আরবে মোট ৪৬ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৬ জন নারী। এর মধ্যে মক্কায় ৩৫ জন এবং মদিনায় ১১ জন মারা গেছেন। জেদ্দা, মিনা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ২৬২ জন হাজি চিকিৎসা নিয়েছেন এবং ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল এবং শেষ হয় ২১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৩০ হাজার হাজি, মৃত্যু ৪৬

সর্বশেষ আপডেট ০৮:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬