ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণ-অভ্যুত্থান জাদুঘর খুলছে আগস্টের শুরুতে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 17

আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই ‘জুলাই গণ-অভ্যুত্থান জাদুঘর’ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার সকালে রাজধানীর গণভবনে স্থাপিত জাদুঘর প্রকল্প পরিদর্শন শেষে তিনি জানান, সংস্কার কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে, যাতে নির্ধারিত সময়েই এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা যায়।

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন ‘গণভবন’কে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। পরিদর্শনে এদিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার কায়সার কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গণভবনকে ঘিরে তৈরি এই জাদুঘর একটি রাজনৈতিক অধ্যায়ের দলিল হিসেবে কাজ করবে এবং ভবিষ্যৎ প্রজন্ম সেই সময়ের ঘটনাপ্রবাহ সম্পর্কে ধারণা পাবে।

ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্তব্য করেন, এটি এমন একটি উদ্যোগ যা অতীত শাসনব্যবস্থার অভিজ্ঞতাকে স্মরণ করিয়ে দেবে এবং ইতিহাস অনুধাবনে সহায়তা করবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, দুই বছরের বেশি সময় ধরে কাজ চললেও এখনো কিছু অংশে সংস্কার বাকি রয়েছে। তবে কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলাই গণ-অভ্যুত্থান জাদুঘর খুলছে আগস্টের শুরুতে

সর্বশেষ আপডেট ০৫:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬