ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৯:৪৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 62
ঝিনাইদহে রাজনৈতিক সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলার ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনস্থল থেকেই তাকে আটক করা হয়।
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় ছাত্রদল নেতার দায়ের করা হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির মামলার ভিত্তিতে রোববার (২৪ মে) সন্ধ্যার দিকে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ‘ফ্যামিলি জোন’ মিলনায়তনের সামনে থেকে তাকে আটক করা হয়। সেখানে তিনি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি পৌঁছালে সদর থানার ওসি মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলার বিষয়ে পুলিশ জানিয়েছে, শনিবার তারেক রেজাসহ কয়েকজনের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে মামলা হয়। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
উল্লেখ্য, গত ২২ মে ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সফরকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল ও এনসিপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মামলা করে, যার ধারাবাহিকতায় নতুন করে এই গ্রেপ্তার।



































