শিরোনাম
সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 14
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে পাঠানো হয়েছে বিশেষ শুভেচ্ছা বার্তা।
মঙ্গলবার (১৯ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন গণমাধ্যমে ঈদের শুভেচ্ছা কার্ড পাঠানো হয়। সেখানে সমাজে সৌহার্দ্য, ত্যাগ ও পারস্পরিক সহমর্মিতার আহ্বান জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, হীনমন্যতা, অহংকার ও স্বার্থপরতা পরিহার করে ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে হবে। একই সঙ্গে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছাও জানানো হয়।
প্রধানমন্ত্রীর এই বার্তাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। তাদের মতে, উৎসবের সময় পারস্পরিক সম্মান ও সম্প্রীতির বার্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



































