ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে পুত্রবধূর মামলায় শাশুড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবদেক, মাগুরা
  • সর্বশেষ আপডেট ১২:৫২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 79

মাগুরার শ্রীপুরে কলাগাছ নিয়ে দ্বন্দ্বের জেরে পুত্রবধূর দায়ের করা একটি মামলায় শাশুড়িসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রামের ভ্যানচালক ওহাবের স্ত্রী ঝর্ণা বেগম এবং তার ছোট ছেলের পুত্রবধূ লিমা খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে রাশিদা বেগম নামে এক নারী মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ঝর্ণা বেগম ও লিমা খাতুনকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ।

গ্রেপ্তারের আগে ঝর্ণা বেগম সাংবাদিকদের বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়ির পাশে থাকা ছেলের কলাগাছ হেলে পড়লে গাছগুলো সোজা করতে পাতা কেটে দেই। এ ঘটনাকে কেন্দ্র করে পুত্রবধূর সঙ্গে আমার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আমাকে মারধর করা হয়। বাঁচার জন্য আমি তাকে আক্রমণ করি। মারধরের সময় আমার মাথার চুল টেনে উপড়ে ফেলা হয়। আমি অসুস্থ থাকা সত্ত্বেও নির্যাতনের শিকার হয়েছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আতাউর রহমান বলেন, রাশিদা বেগমের দায়ের করা মামলায় অভিযুক্ত ঝর্ণা বেগম ও লিমা খাতুনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্রীপুরে পুত্রবধূর মামলায় শাশুড়ি গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ১২:৫২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬