ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৮০০ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৫৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / 279

দেশজুড়ে টানা সরকারবিরোধী আন্দোলনের মধ্যে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৮০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর সাময়িকভাবে স্থগিত করেছে ইরান সরকার।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে জানান, ওই বিক্ষোভকারীদের বুধবার ফাঁসি কার্যকরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে।

তাঁর ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মিত্রদের চাপেই তেহরান এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

গত প্রায় ২০ দিন ধরে চলমান এই বিক্ষোভ ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকারের জন্য নজিরবিহীন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ৪৭ বছরের শাসনামলে এত বিস্তৃত ও তীব্র আন্দোলন আগে দেখা যায়নি।

বিক্ষোভের মূল কারণ দেশটির ভঙ্গুর অর্থনীতি। দীর্ঘদিনের অবমূল্যায়নে ইরানি রিয়েল বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রাগুলোর একটি। এক ডলারের বিপরীতে এখন ইরানি রিয়েলের মান দাঁড়িয়েছে প্রায় ৯ লাখ ৯৪ হাজার। এর প্রভাবে ইরানে ভয়াবহ মূল্যস্ফীতি চলছে, যেখানে খাদ্য, বাসস্থান, চিকিৎসাসহ মৌলিক চাহিদা মেটানো সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতে গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে তেহরানের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ধর্মঘট ডাকেন। সেখান থেকেই আন্দোলনের সূচনা হয়ে অল্প কয়েক দিনের মধ্যে তা ইরানের ৩১টি প্রদেশের শহর ও গ্রামে ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ দমনে সরকার ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধের পাশাপাশি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সেনাবাহিনী মোতায়েন করেছে। সংঘর্ষে এখন পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, গ্রেপ্তার হয়েছেন আরও হাজার হাজার বিক্ষোভকারী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৮০০ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান

সর্বশেষ আপডেট ১০:৫৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬