ইসি সচিব আখতার আহমেদ
২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার

- সর্বশেষ আপডেট ১২:০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 199
শেষ হলো নির্বাচনের প্রচার-প্রচারণা। শুরু হলো ক্ষণগণনা। আর মাত্র একদিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৯৯ আসনে ব্যালট পেপার চলে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি একথা জানান।
ভোটগ্রহণের প্রস্তুতি হয়ে গেছে জানিয়ে আখতার আহমেদ বলেন, ‘শতভাগ সুষ্ঠু ভোটার তালিকা গঠন করার সুযোগ হয়নি। তবে তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং মৃতদের কর্তন করা -এই বড় কাজ করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চ্যালেঞ্জ ছিল। তবে ধাপে ধাপে ভোটগ্রহণের সময়ে আমরা পৌঁছে গেছি।’
ইসি সচিব বলেন, ‘আমরা সত্যকে ধারণ ও লালন করার অনুরোধ করছি। অপতথ্য, অপপ্রচার থেকে দূরে থাকতে হবে।’
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




































