ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি শহীদ আসাদ কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ১১:২৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 174

নরসিংদীর ঐতিহ্যবাহী শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে নরসিংদীর শিবপুর কলেজ মাঠে এ অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর এস এম আমজাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো: নাছির উদ্দিন। শুরুতে কোরআন তেলাওয়াত, এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও বর্ণিল সাজে জমকালো আয়োজন করা হয়।

বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টের মধ্যে ডিসপ্লে, মোরগ লড়াই, ২০০ মিটার দৌড়, লম্বা ও উচ্চ লাফ, দড়ি লাফ, যেমন খুশি তেমন সাজ, শরীর চর্চা, হামদ-নাত, কবিতা আবৃত্তি কেরাত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, শিক্ষক, অভিভাবক ও অতিথিরা।

সকলের প্রচেষ্টায় পুরো অনুষ্ঠানটি শান্তিপুর্নভাবে সম্পুন্ন করে প্রসংশা লাভ করেন কলেজ কর্তৃপক্ষ। সরকারি শহীদ আসাদ কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সরকারি শহীদ আসাদ কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো: নাছির উদ্দীন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সরকারি শহীদ আসাদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ,সরকারি শহীদ আসাদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর মিয়া নাদির হোসেন,সরকারি শহীদ আসাদ কলেজের দর্শন বিভাগের প্রফেসর মো: আবুল বাশার ভূঞাসহ এলাকায় ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সরকারি শহীদ আসাদ কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

সর্বশেষ আপডেট ১১:২৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬