শিরোনাম
শেখ হাসিনাকে ফেরাতে নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৩:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 226
জুলাই গণঅভ্যুত্থান–সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নে সরকার আবারও নড়েচড়ে বসছে বলে ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তার ভাষ্য অনুযায়ী, বিষয়টি এখন কেবল রাজনৈতিক আলোচনার নয়; আইন ও কূটনীতির আনুষ্ঠানিক প্রক্রিয়া সক্রিয় করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভারতে অবস্থানরত এই পলাতক আসামিকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি কাঠামো প্রয়োগ করা হবে।
তার দাবি, যেহেতু আদালত রায় দিয়েছেন এবং দণ্ড কার্যকরযোগ্য, সে কারণে প্রত্যাবর্তনের প্রশ্নটি আইনগত বাধ্যবাধকতার মধ্যেই পড়ে।
তিনি জানান, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার চেষ্টা করবে।




































