ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুর জেলা যুবদলের পদে সাবেক ছাত্র আন্দোলন নেতা

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ০৩:৩১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 5

শরীয়তপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক আশিক, পদ প্রত্যাহারের দাবি

শরীয়তপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক পদে আশিক মাদবরের নাম ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, তিনি আগে বাংলাদেশ ইসলামী আন্দোলনের ছাত্রসংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির দপ্তর ও যোগাযোগ সম্পাদক ছিলেন। এ অবস্থায় তাঁর নাম কমিটি থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আক্তার হোসেন মাঝি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির অনুমতিক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আশিক মাদবরকে শরীয়তপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আশিক মাদবর ২০২২ সালে ইসলামী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৪ সেশনে কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এবং ২০২৫ সেশনে স্কুল ও কলেজ সম্পাদক হিসেবে দায়িত্ব পান তিনি। সর্বশেষ ২০২৬ সেশনে কেন্দ্রীয় কমিটির দপ্তর ও যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে ইসলামী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি ইমন সরদার জানিয়েছেন, ২০২৬ সালের মার্চ থেকে আশিক মাদবরকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আশিক মাদবরের ফেসবুক প্রোফাইলে ইসলামী ছাত্র আন্দোলনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন ছবি ও ভিডিও রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার ছবিও তাঁর প্রোফাইলে দেখা যায়।

এদিকে, শুক্রবার (৯ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলন করে আশিক মাদবরের নাম প্রত্যাহারের দাবি জানান শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আক্তার হোসেন মাঝি।

তিনি বলেন, গত মাসে জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। সেখানে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। পূর্ণাঙ্গ কমিটিতে তাঁদের মূল্যায়ন করা হবে বলে আশা করেছিলেন তাঁরা। কিন্তু ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন করা একজনকে জেলা যুবদলের গুরুত্বপূর্ণ পদে মনোনীত করায় তাঁরা হতাশ।

আক্তার হোসেন মাঝি বলেন, ‘দলের এত ত্যাগী নেতাকর্মী থাকতে কীভাবে অন্য দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা একজনের নাম কমিটিতে আসে? এটা আমরা তৃণমূলের নেতাকর্মীরা মেনে নিতে পারি না। অনতিবিলম্বে তাঁর নাম কমিটি থেকে প্রত্যাহার করতে হবে।’

অভিযোগের বিষয়ে আশিক মাদবর বলেন, ‘একটা সময় ইসলামী আন্দোলনের সঙ্গে ছিলাম, পরে অব্যাহতি নিয়েছি। জুলাই যোদ্ধা হিসেবে দল আমাকে সম্মানিত করেছে। আমি সেই সম্মান রাখতে চাই, ইনশাআল্লাহ।’

শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, আশিক মাদবর শিক্ষিত ও ভদ্র। তাঁর যোগ্যতা বিবেচনা করেই কেন্দ্র থেকে তাঁকে দপ্তর সম্পাদক পদ দেওয়া হয়েছে। তবে তিনি অন্য কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন—এমন তথ্য তিনি শোনেননি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শরীয়তপুর জেলা যুবদলের পদে সাবেক ছাত্র আন্দোলন নেতা

সর্বশেষ আপডেট ০৩:৩১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬