ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ?

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 62

অস্ট্রেলিয়ার সিডনিতে, ১০ ডিসেম্বর, ২০২৫ তারিখে, ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের উপর নিষেধাজ্ঞা

যুক্তরাজ্য সরকার শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর নিয়ন্ত্রণ আরোপের ভাবনা করছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, শিশুদের অতিরিক্ত স্ক্রলিং ও তুলনামূলক মানসিক চাপ রোধ করতে এমন পদক্ষেপ নেওয়া হতে পারে।

সরকার ইনফিনিট স্ক্রলিং ফিচার এবং কোন বয়সে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে দেওয়া হবে—এ বিষয়গুলো পর্যালোচনা করছে। লেবার সরকার শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া পুরোপুরি নিষিদ্ধ কার্যকর হবে কি না এবং কীভাবে বাস্তবায়ন করা যাবে, তা আন্তর্জাতিক অভিজ্ঞতা খতিয়ে দেখছে।

অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে। যুক্তরাজ্য মন্ত্রীরা অস্ট্রেলিয়া সফর করে এই অভিজ্ঞতা বিশ্লেষণ করবেন। নির্দিষ্ট বয়সসীমা এখনো চূড়ান্ত হয়নি।

সরকার জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ক্ষতিকর কনটেন্ট, শিশুদের নগ্ন ছবি দেখা বা শেয়ার প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হবে। অনলাইন সেফটি অ্যাক্টের ফলে বয়স যাচাই বৃদ্ধি পেয়েছে এবং পর্নোগ্রাফি সাইটে প্রবেশ কমেছে।

স্টারমার বলেন, “শিশুরা যাতে স্ক্রলিং ও সামাজিক চাপের মধ্যে আটকা না পড়ে, সেটি নিশ্চিত করতে সব বিকল্প খোলা রয়েছে। বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে সবচেয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুক্তরাজ্যে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ?

সর্বশেষ আপডেট ১০:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬