ভোটের কাজে মারা গেলে পরিবার পাবে ১০ লাখ টাকা
- সর্বশেষ আপডেট ০৪:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / 18
নির্বাচন ও ভোটার তালিকা কার্যক্রমে দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা বা হামলায় নিহত হলে তার পরিবার সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাবে।
একই সঙ্গে গুরুতর বা সাধারণ আহত হওয়ার ক্ষেত্রেও ধাপে ধাপে অর্থ সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার সংশ্লিষ্ট নীতিমালার তথ্য প্রকাশ করা হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় মৃত্যু হলে ১০ লাখ টাকা, আকস্মিক অসুস্থতায় মৃত্যু হলে ৬ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। স্থায়ী বা সাময়িক অক্ষমতা, এমনকি চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রেও নির্ধারিত অঙ্কে অনুদান পাওয়া যাবে। আবেদন যাচাই শেষে কমিশনের অনুমোদনে অর্থ ছাড় করা হবে।
কর্মকর্তারা বলছেন, আগে এ ধরনের সহায়তা ব্যবস্থা ছড়িয়ে-ছিটিয়ে ছিল, এবার একক নীতিমালায় আনা হয়েছে, যাতে প্রক্রিয়াগত জটিলতা কিছুটা কমে।



































