ভারতে পাচারকালে যশোরে ৩ কেজি স্বর্ণের বারসহ ৩জন আটক
- সর্বশেষ আপডেট ০৫:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / 18
ভারতে পাচারকালে যশোরে ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬ টি স্বর্ণের বাসসহ তিন চোরাই কারবারিকে আটক করা হয়েছে। এ সময় স্বর্ণ বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
আজ ভোরে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর ব্রিজের উপর থেকে প্রাইভেট কারসহ ওই তিন চোরাইকারবারিকে আটক করে ৪৯ বিজিপির জোয়ানরা।
আটককৃত রনি, গনি হোসেন ও ইসরাইলের বাড়ি যশোরের শার্শা, চৌগাছা ও সদর উপজেলায়।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝুম ঝুম পুর ব্রিজের উপর একটি প্রাইভেটকারের প্রতিরোধ করা হয়।
প্রাইভেট কারের ভিতরে থাকা তিনজনকে জিজ্ঞাসাবোধ করলে এক পর্যায়ে গাড়ির ভিতর বিশেষ কায়দায় লুকানো ২৬ টি স্বর্ণের বাট তারা বের করে দেয়। আটক স্বর্ণের মূল্য ৬ কোটি ৫৮ লক্ষ টাকা।স্বর্ণ সরকারি রেজারতে জমা দেয়া হয়েছে এবং আটককৃত আসামিদের মামলা দিয়ে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।


































