বিয়ে করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- সর্বশেষ আপডেট ০৮:৫৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 6
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম বিয়ে করেছেন। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার আকদ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যার পর রাজধানীর শাহবাগে একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল আয়োজন হওয়ার কথা রয়েছে। এতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিদের উপস্থিত থাকার কথা জানা গেছে।
আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া দলটির কেন্দ্রীয় নেতাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ডাকসুর প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
জানা গেছে, সাদিক কায়েমের স্ত্রী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি ব্যবসায়ী আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে।
আকদ সম্পন্ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন সাদিক কায়েমের সহকর্মী, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।




































