ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৪১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 50

আমীর খসরু মাহমুদ চৌধুরী

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করার পর এবার তার বিভিন্ন দিক ও খুঁটিনাটি বিষয় গণমাধ্যমের সামনে বিশদভাবে তুলে ধরতে ঐতিহ্যগত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, এই সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের মূল অগ্রাধিকার খাতসমূহ, দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেন্জ ও সংকট মোকাবিলার সুনির্দিষ্ট কৌশল এবং সরকারের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ পরিকল্পনা গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। একই সাথে এই বিশাল বাজেট নিয়ে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাধারণ মানুষের মনে তৈরি হওয়া নানা ধরনের বিভ্রান্তি ও প্রশ্নেরও সরাসরি জবাব দেবেন তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের ইতিহাসের সর্ববৃহৎ এবং ৫৫তম জাতীয় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এবারের ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই মেগা বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। নতুন এই বিশাল বাজেটের আয়-ব্যয়ের হিসাব এবং কর কাঠামোর যৌক্তিকতা ব্যাখ্যা করতেই আজ বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন অর্থমন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

সর্বশেষ আপডেট ১২:৪১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬