ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 160

পদ্মা সেতুতে চালু হওয়া ক্যাশলেস ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় টোল আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে। একই সঙ্গে এই ডিজিটাল ব্যবস্থায় নিবন্ধিত যানবাহনের সংখ্যা এক হাজার অতিক্রম করেছে, যা দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর সেবা বিস্তারের একটি নতুন ধাপ হিসেবে দেখছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ জুলাই পর্যন্ত ইটিসির মাধ্যমে পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছে ১০ কোটি ৮ লাখ ২৪ হাজার ৬০০ টাকা। এ সময়ে ইটিসি ব্যবস্থায় নিবন্ধিত হয়েছে ১ হাজার ৮টি যানবাহন।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইটিসি চালুর পর থেকে এখন পর্যন্ত ৫৬ হাজার ৪০৬টি যানবাহন কোনো নগদ অর্থ পরিশোধ ছাড়াই এই ব্যবস্থায় পদ্মা সেতু পার হয়েছে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রচলিত ম্যানুয়াল টোল ব্যবস্থার পরিবর্তে একটি সমন্বিত ডিজিটাল পদ্ধতি চালুর লক্ষ্যেই ইটিসি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে টোল আদায় আরও দ্রুত ও সহজ হবে।

ইটিসি ব্যবস্থায় বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস—ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়সহ কয়েকটি ব্যাংকের ডিজিটাল অ্যাপ ব্যবহার করে টোল পরিশোধের সুযোগ রয়েছে। বর্তমানে ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাপের মাধ্যমেও এই সেবা নেওয়া যাচ্ছে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ইটিসি ব্যবহারের জন্য নতুন কোনো ট্যাগের প্রয়োজন নেই। বিআরটিএ থেকে দেওয়া আরএফআইডি ট্যাগ সচল থাকলেই এই সুবিধা পাওয়া যাবে। ইটিসি লেন দিয়ে চলাচলকারী যানবাহনকে টোল প্লাজায় থামতে হয় না; নির্দিষ্ট গতিতে চলার সময় স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ হয়ে যায়।

কর্তৃপক্ষের মতে, এই ব্যবস্থার ফলে টোল প্লাজায় অপেক্ষার সময় কমার পাশাপাশি যানজট ও অতিরিক্ত জ্বালানি খরচও কমছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে দেশের অন্যান্য বড় সেতু, এক্সপ্রেসওয়ে ও টানেলেও ধাপে ধাপে ইটিসি ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এ জন্য পরিবহন মালিক ও চালকদের দ্রুত ইটিসিতে নিবন্ধনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পদ্মা সেতুতে টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল

সর্বশেষ আপডেট ০৩:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬