ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 16

ছবি সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আগামী নভেম্বরে চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একই সঙ্গে তিনি বিদ্যুৎ খাতের প্রধান সংকট হিসেবে বিতরণ ব্যবস্থার দুর্বলতার কথা তুলে ধরেন।

আগামী নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার সকালে রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে রূপপুরের প্রথম ইউনিট চালুর লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে জোর প্রস্তুতি চলছে। সময় কম থাকায় কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, ক্যাপাসিটি চার্জের কারণে বিদ্যুৎ খাতে বড় আর্থিক চাপ তৈরি হয়েছে, যা আগের সরকারের সময় থেকে বহন করতে হচ্ছে। তবে বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকায় তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আইন মন্ত্রণালয় বিদ্যমান চুক্তিগুলো পর্যালোচনা করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা বাড়লেও বিতরণ ব্যবস্থার উন্নয়ন সেই হারে হয়নি। ফলে অনেক এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না।

ইকবাল হাসান মাহমুদ টুকুর মতে, আগের সরকারের সময়ে বিদ্যুতের আওতা বাড়লেও উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ঘাটতি ছিল। অপরিকল্পিতভাবে বিতরণ লাইন স্থাপনের কারণে অনেক এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে।

তিনি জানান, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো সমাধানে পিজিসিবির কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট

সর্বশেষ আপডেট ০৫:৪৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬