ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করলে উন্নয়নের সয়লাব হবে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ১২:৩১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 104

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে হাসপাতাল, রাস্তা-ঘাট, পর্যটনখাত ও সুপেয় পানিসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে।

ধানের শীষের প্রার্থী ডক্টর মনিরুজ্জামান বলেন, নির্বাচিত হলে উপকূলীয় এলাকায় শিল্পকারখানা স্থাপন করে হাজারো নারীর কর্মসংস্থান নিশ্চিত করা হবে। শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা এবং শ্যামনগরকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করলে উন্নয়নের সয়লাব হবে

সর্বশেষ আপডেট ১২:৩১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬