ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণরা চাইলে দেশটাকে পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:১৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

তরুণরা চাইলে দেশটাকে পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

তরুণরা চাইলে দেশের পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা পরিবর্তন এনেছিল। এবার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তেও তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরা চাইলে দেশটাকে পরিবর্তন করা সম্ভব।

ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, শতভাগ ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব না হলেও ৮০ শতাংশ পর্যন্ত প্রতিরোধ করা সম্ভব। আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

তিনি বলেন, প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজের আশপাশ পরিষ্কার করতে হবে। রাস্তাঘাটে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে।

তারেক রহমান বলেন, দেশকে সবাই মিলে গড়ে তুলতে হবে। নিজের সুস্থতার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখার দায়িত্বও সবার। এ সময় তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তরুণরা চাইলে দেশটাকে পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ১২:১৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬