ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেনেনিন আগামী ৯৬ ঘন্টা কিভাবে লেনদেন করবেন?

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 188

ছবি-বাংলা অ্যাফেয়ার্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) লেনদেনে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে কার্যকর হওয়া এই নির্দেশনা ১২ ফেব্রুয়ারি রাত ১১:৫৯ পর্যন্ত বলবৎ থাকবে।

এই ৯৬ ঘণ্টার মধ্যে গ্রাহকেরা সীমিত কিছু সেবা ব্যবহার করতে পারলেও গুরুত্বপূর্ণ ক্যাশ-ইন ও ক্যাশ-আউট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নির্বাচনের সময় অবৈধ অর্থের প্রবাহ বন্ধ করার জন্য ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে নগদ জমা বা উত্তোলন করা যাবে না। ফলে বিকাশ ও নগদের অ্যাপে এই সেবার আইকন নিষ্ক্রিয় বা ভিন্ন রঙে দেখানো হচ্ছে।

অন্যদিকে জরুরি লেনদেনের জন্য ‘সেন্ড মানি’ সেবা সীমিত আকারে চলবে। একজন গ্রাহক এক লেনদেনে সর্বোচ্চ ১,০০০ টাকা পাঠাতে পারবে এবং দিনে সর্বোচ্চ ১০ লেনদেন করা যাবে, অর্থাৎ দিনে সর্বোচ্চ ১০,০০০ টাকা পাঠানো সম্ভব।

বাকি সাধারণ সেবা যেমন মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পেমেন্ট ও অনলাইন কেনাকাটা আগের মতোই স্বাভাবিকভাবে চলবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি জরুরি সেবার ফি পরিশোধেও কোনো ধরনের সীমাবদ্ধতা নেই।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে ভোট কেনাবেচা বা অর্থ ব্যবহার করে নাশকতামূলক কর্মকাণ্ড আটকানোই এই বিধিনিষেধের মূল উদ্দেশ্য। ১২ ফেব্রুয়ারি মধ্যরাতের পর সব ধরনের এমএফএস সেবা পুনরায় স্বাভাবিকভাবে সচল হবে। বিভিন্ন এমএফএস প্রতিষ্ঠান গ্রাহকদের কাছে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জেনেনিন আগামী ৯৬ ঘন্টা কিভাবে লেনদেন করবেন?

সর্বশেষ আপডেট ০৪:২৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬