ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খাবারের বাজেট কমলো পাঁচ গুণ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 16

প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবার খাতে ব্যয়ে বড় ধরনের কাটছাঁট আনা হয়েছে। নতুন নির্ধারণ অনুযায়ী এখন একজনের দুপুরের খাবার ও বিকেলের নাশতার জন্য ব্যয় ধরা হয়েছে ১৫০ টাকা, যা আগে ছিল এর প্রায় পাঁচ গুণ বেশি।

তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বুধবার (২২ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তিনি লেখেন, নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে খুবই সাধারণ মানের খাবার পরিবেশন করা হয়, যেখানে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিম, ডাল ও দই।

তার বক্তব্যে সরকারি ব্যয় সংকোচনের একটি ইঙ্গিত পাওয়া যায়, যেখানে প্রশাসনিক খরচ নিয়ন্ত্রণ ও সাশ্রয়ী ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খাবারের বাজেট কমলো পাঁচ গুণ

সর্বশেষ আপডেট ০৪:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬