ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
  • সর্বশেষ আপডেট ১২:৫৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 44

পৈত্রিক সম্পত্তিতে নিজের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার দাবিতে বড় ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে কুয়াকাটা প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাহানারা বেগম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এস.এ জরিপ অনুযায়ী মৌজা খতিয়ান নং–১২৬১/১ এর দাগ নং–৫২৫২সহ মোট ১৩টি দাগ এবং বি.এস জরিপ অনুযায়ী এনএ কাটন মৌজার খতিয়ান নং–২৩৬ এর দাগ নং–২০০৭, ২০৬৩সহ একাধিক দাগের জমি তাদের পৈত্রিক সম্পত্তি হিসেবে নথিভুক্ত রয়েছে।

জাহানারা বেগম অভিযোগ করে বলেন, তাদের পিতা এক দশকেরও বেশি সময় আগে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর বড় ভাই এম.এ. মোজালেম শরীফ মৌখিকভাবে ওয়ারিশদের অংশ বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন করেননি।

তিনি আরও বলেন, বারবার সম্পত্তির হিস্যা চাইলে বড় ভাই সময়ক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে গোপন সূত্রে তারা জানতে পারেন, তাদের অগোচরে বড় ভাই ও অন্য ভাইয়েরা এককভাবে জমির দখল নিয়ে সেখানে ঘর নির্মাণ শুরু করেছেন।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, জমিতে দখল ঠেকাতে গেলে গত ৩ ফেব্রুয়ারি উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে ৫ ফেব্রুয়ারি মহিপুর থানায় অভিযোগ দায়ের করে তারা নিজেদের দখল প্রতিষ্ঠার চেষ্টা করেন। এ সময় বড় ভাই পুলিশ ডেকে এনে তাদের হয়রানি করার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়।

জাহানারা বেগম জানান, পুলিশ উভয় পক্ষকে থানায় উপস্থিত হয়ে কাগজপত্র উপস্থাপনের নির্দেশ দেয়। নির্ধারিত সময় তারা থানায় উপস্থিত হলেও বড় ভাই ওই সময় কুয়াকাটা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করেন এবং পরে থানায় যান।

মহিপুর থানার ওসি উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে নির্বাচনজনিত ব্যস্ততার কারণে আগামী ১৫ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন এবং কাউকে আইন নিজের হাতে না নেওয়ার নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বড় ভাই পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কুয়াকাটা পৌরসভার এক জামায়াত নেতার সম্পৃক্ততার কথা তুলে ধরে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।

এ বিষয়ে জাহানারা বেগম বলেন, যাকে রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে তিনি তাদের পরিবারেরই সদস্য এবং তার আপন ভাগিনা। বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক রং দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে পৈত্রিক ওয়ারিশী সম্পত্তির সুষ্ঠু ও আইনসম্মত নিষ্পত্তির জোর দাবি জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুয়াকাটায় ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

সর্বশেষ আপডেট ১২:৫৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬