ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁটাতার ও পুশইন ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 98

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি একতরফাভাবে নয়, বরং ভারতের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সীমান্ত দিয়ে কোনো ধরনের ‘পুশইন’ যেন না ঘটে, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কঠোর সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সচিবালয়ে ঈদুল আজহা সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কোরবানির পশুরহাটের নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত ঘিরে যেকোনো নিরাপত্তা ব্যবস্থা কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এগোবে। এ ক্ষেত্রে সরকারের মূল অগ্রাধিকার নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে পুশইনের মতো ঘটনা প্রতিরোধ করা।

ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, রাজধানীসহ সারা দেশের পশুরহাটগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। প্রতিটি হাটে আনসার সদস্য মোতায়েন থাকবে এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হবে।

তিনি আরও জানান, কোরবানিকে কেন্দ্র করে চাঁদাবাজি, অতিরিক্ত ইজারা আদায় বা হয়রানির অভিযোগ এড়াতে ১৬৬১৩ নম্বরে হটলাইন চালু থাকবে। অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক, লঞ্চঘাট, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ সদর দপ্তরে সাত দিন আগে ও সাত দিন পর পর্যন্ত বিশেষ মনিটরিং সেল কাজ করবে।

রাজধানীর পশুরহাট ব্যবস্থাপনা নিয়েও তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মিলিয়ে মোট ২৬টি হাট বসবে, যেখানে সিসিটিভি, মোবাইল টহল ও টানা নজরদারি থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কাঁটাতার ও পুশইন ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬