ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আরেকটি গণঅভ্যুত্থান শেষে আগে ইসিতে হাত দিবেন পাটোয়ারী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 35

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরউদ্দীন পাটোয়ারী বলেছেন, ভবিষ্যতে আরেকটি গণঅভ্যুত্থান ঘটলে সংস্কারের অংশ হিসেবে আগে নির্বাচন কমিশন (ইসি) পরিবর্তন করা হবে।

সোমবার (১৮ মে) রিপোটার্স ফোরাম ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছিল এবং নির্বাচন কমিশন সরকারের প্রভাবাধীন ছিল। তার ভাষায়, প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়েই ইসি কাজ করেছে।

নাসীরউদ্দীন পাটোয়ারী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন যদি স্বচ্ছভাবে না হয়, তাহলে এনসিপি প্রতিবাদ করবে। তিনি সতর্ক করে বলেন, বর্তমান কমিশনের জবাবদিহিও একদিন নিশ্চিত করা হবে।

তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার ছাড়া গণতন্ত্র শক্তিশালী করা সম্ভব নয় এবং এজন্য প্রয়োজনীয় রাজনৈতিক চাপ অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরেকটি গণঅভ্যুত্থান শেষে আগে ইসিতে হাত দিবেন পাটোয়ারী

সর্বশেষ আপডেট ০৪:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬