ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আরও পাঁচ যে গার্মেন্টস পেলো পরিবেশবান্ধব সনদ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 90

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নতুন নজির স্থাপন করছে। পাঁচটি নতুন কারখানা লিড সনদ অর্জন করেছে, যার ফলে দেশের মোট লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা বেড়ে ২৮০।

প্ল্যাটিনাম ও গোল্ড রেটেড কারখানার সংমিশ্রণে বাংলাদেশ পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বিশ্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে।

নতুন সনদপ্রাপ্ত কারখানাগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের এপিক গার্মেন্টস ইউনিট-৭, ঢাকার সুরমা গার্মেন্টস, ধামরাইয়ের নাফা অ্যাপারেলস ইউনিট-২, সাভারের উইন্টার ড্রেস লিমিটেড ও চট্টগ্রামের মেহের গার্মেন্টস।

এপিক গার্মেন্টস ও সুরমা গার্মেন্টস গোল্ড রেটিং পেয়েছে, আর উইন্টার ড্রেস ও মেহের গার্মেন্টস প্ল্যাটিনাম রেটিং অর্জন করেছে।

শিল্প নেতারা জানিয়েছেন, এই অর্জন তৈরি পোশাক খাতে সবুজ প্রযুক্তি, জ্বালানি দক্ষতা ও টেকসই উৎপাদনের ধারাবাহিক অগ্রগতির প্রমাণ। বাংলাদেশ এখন সবুজ পোশাক কারখানার ক্ষেত্রে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরও পাঁচ যে গার্মেন্টস পেলো পরিবেশবান্ধব সনদ

সর্বশেষ আপডেট ০৭:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬