ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৯ গোল খেয়ে নাইটক্লাবে বাংলাদেশের দুই ফুটবলার

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 186

৯ গোল খেয়ে নাইটক্লাবে বাংলাদেশের দুই ফুটবলার

ফিফা আসিয়ান কাপের প্রথম আসরে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন করে আলোচনায় এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুই খেলোয়াড় সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানা। ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলে হারের পর বাংলাদেশের দুই ফুটবলারের নাইটক্লাবের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। পুরো আসরে একটি ম্যাচেও জয় পায়নি লাল-সবুজের দল।

এরপর ইন্দোনেশিয়ার এক নারী আলানার এক্স অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানার সঙ্গে তিন নারীকে দেখা যায়। আরেকটি ভিডিওতে গানের তালে নাচতে দেখা যায় সাদকে। ম্যাচের পর এমন ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

তবে সাদ ও সোহেল রানার দাবি, ভিডিওটি ইন্দোনেশিয়ায় ধারণ করা হয়নি। তাদের ভাষ্য, মোহামেডানে সই করার পর জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে তারা নেপালে ঘুরতে গিয়েছিলেন। সেখানকার একটি ক্লাবে ওই নারীর সঙ্গে তাদের পরিচয় হয়।

অন্যদিকে আলানা তাঁর এক্স পোস্টে দাবি করেন, বাংলাদেশি ফুটবলারদের সঙ্গে তাদের একটি ক্লাবে দেখা হয়েছিল এবং বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ দেখতে তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

এ বিষয়ে বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের পর রাতের খাবার শেষে খেলোয়াড়দের নিজ নিজ কক্ষে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কেউ সেই নির্দেশ অমান্য করে বাইরে গিয়েছিলেন কি না, তা তিনি নিশ্চিত করেননি।

তিনি বলেন, খেলোয়াড়েরা নির্দেশ অমান্য করে বাইরে গিয়ে থাকলে বিষয়টি দলের ডিসিপ্লিনারি কমিটি দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৯ গোল খেয়ে নাইটক্লাবে বাংলাদেশের দুই ফুটবলার

সর্বশেষ আপডেট ০৯:১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬