ঢাকা ০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জানালেন ধর্মমন্ত্রী

৪ হাজার ৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 118

ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকে প্যাকেজের উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হবে। বাড়িভাড়া ও সার্ভিস চার্জে সাশ্রয়ের কারণে এ অর্থ ফেরত দেওয়া হচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ধর্মমন্ত্রী বলেন, হজ প্যাকেজের আওতায় বাড়িভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কম হওয়ায় নির্ধারিত অর্থের একটি অংশ অব্যবহৃত থেকে গেছে। সাশ্রয় হওয়া ওই অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের ফেরত পাওয়ার পরিমাণ হজ প্যাকেজ, আবাসনের ধরন এবং সিট আপগ্রেডেশনের ওপর নির্ভর করবে।

হজ প্যাকেজ-১-এর আওতায় হোটেল বুলুরা আল দুররার সাধারণ প্যাকেজের হাজিরা ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা করে ফেরত পাবেন। দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা পাবেন ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা। আপগ্রেডেশনের সঙ্গে শর্ট প্যাকেজে থাকা হাজিরা পাবেন ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা।

এ ছাড়া তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা এবং আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা করে পাবেন।

হজ প্যাকেজ-২-এর আওতায় ২ নম্বর বাড়ি বা হোটেল লুলুয়াত আল ভাওহীদের সাধারণ প্যাকেজের হাজিরা ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা করে ফেরত পাবেন। দুই সিটের আপগ্রেডেশনে ৬২ হাজার ৩৩১ টাকা ৭৯ পয়সা এবং আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজে ৭৮ হাজার ৭১৩ টাকা ১৪ পয়সা করে ফেরত দেওয়া হবে।

তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা পাবেন ৩ হাজার ২৮৭ টাকা ৩৬ পয়সা এবং একই আপগ্রেডেশনের শর্ট প্যাকেজের হাজিরা পাবেন ৮ হাজার ৪৩১ টাকা ৩৬ পয়সা।

৩ নম্বর বাড়ি বা হোটেল রাওদাত আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজিরা ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা, শর্ট প্যাকেজের হাজিরা ১২ হাজার ১৭০ টাকা ৯৫ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪ হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা করে ফেরত পাবেন।

৪ নম্বর বাড়ি বা হোটেল মানার আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজিরা ৭ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৫ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৬ হাজার ২৪১ টাকা ২৪ পয়সা করে পাবেন।

অন্যদিকে, সাধারণ হজ প্যাকেজ-৩-এর আওতায় হোটেল নান্দার ওয়ানে অবস্থানকারী প্রত্যেক হাজিকে ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত দেওয়া হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে এ অর্থ পাঠানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জানালেন ধর্মমন্ত্রী

৪ হাজার ৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত

সর্বশেষ আপডেট ০২:০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬